
অসমাপ্ত তুমি ঘন বর্ষায় অজোরে বৃষ্টি ধারা,
অসমাপ্ত তুমি অচেনা পথে নিতান্তই পথ হারা।
অসমাপ্ত তুমি রৌদ্র দুপুরে বট বৃক্ষের ছায়া,
অসমাপ্ত তুমি মায়ের মনে সদা জাগ্রত মায়া।
অসমাপ্ত তুমি আকাশ ভরা লক্ষ কোটি তারা,
অসমাপ্ত তুমি পাহাড় বেয়ে নামা ঝর্ণাধারা।
অসমাপ্ত তুমি অবুজ মনের আকাশ ছোয়া স্বপ্ন,
অসমাপ্ত তুমি ভালবাসার সাতকাহনে জীবন পরিপূর্ণ।
অসমাপ্ত তুমি জ্যোৎস্না রাতে পরিস্থানের আলো,
অসমাপ্ত তুমি প্রিয় মানুষকে বাসতে থাকা ভালো। :)

ছিড়ে ফেলি ভিন্নতার বেড়াজাল,আর মুক্ত করি আমাদের চিরন্তন মনুষত্ব্যকে।
0 comments:
Post a Comment